,

উসকে দিয়ে উদাসীন ছিলেন ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার সময় টিভিতে সরাসরি সম্প্রচার দেখছিলেন সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় তিন ঘণ্টা এভাবেই কাটান। সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে সন্তান ও ঘনিষ্ঠ সহযোগীদের অনুরোধে কান দেননি ট্রাম্প। কংগ্রেসে অনুষ্ঠিত সর্বশেষ শুনানিতে এমন জবানবন্দি দিয়েছেন সাক্ষীরা। খবর রয়টার্সের।

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প-সমর্থকদের হামলার ঘটনা তদন্তে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি কমিটি গঠন করা হয়। গত জুন থেকে কংগ্রেসে এ বিষয়ে শুনানি চলছে।

বৃহস্পতিবার অষ্টমবারের মতো শুনানি হয়। অন্যদিনের শুনানির মতো এদিনও হোয়াইট হাউসে ট্রাম্পের সাবেক সহযোগী ও নিরাপত্তাকর্মীদের ভিডিও জবানবন্দি উপস্থাপন করেছে তদন্ত প্যানেল।

ভিডিও জবানবন্দিতে সাক্ষীরা বলেন, সমর্থকদের হামলায় উসকানি দিয়ে বক্তব্য দেওয়ার পর ১৮৭ মিনিট (তিন ঘণ্টার বেশি) ধরে নিষ্ক্রিয় ছিলেন ট্রাম্প। অর্থাৎ তার উসকানিতে হামলা শুরুর পর তা ঠেকাতে ১৮৭ মিনিট কোনো পদক্ষেপ নেননি তিনি। এর পর এক ভিডিও বক্তব্যে সমর্থকদের বাড়ি ফিরে যেতে বলেন ট্রাম্প। জবানবন্দি নেওয়ার সময় হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা প্যাট সিপোলোনকে তদন্তকারী ব্যক্তিরা ঘটনার দিন ট্রাম্পের ভূমিকা সম্পর্কে একের পর এক প্রশ্ন করেন। তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্প তার প্রতিরক্ষামন্ত্রী, অ্যাটর্নি জেনারেল কিংবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধানকে ফোন করেছিলেন কিনা। সিপোলোন প্রতি প্রশ্নের জবাবে না সূচক উত্তর দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি