,

উড্ডয়নের আগে হঠাৎ বোমার আতঙ্ক প্লেনে

news-image

অনলাইন ডেস্ক : উড্ডয়নের আগমুহূর্তে ইন্ডিগো এয়ারলাইন্সের একজন যাত্রী তার ব্যাগে বোমা আছে বলে চিৎকার শুরু করেন। ফলে ওই ফ্লাইটে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। প্লেন থেকে নামার জন্য হুড়োহুড়িও শুরু হয়ে যায়। পরে এটি একটি প্রতারণা বলে প্রমাণিত হয়।

অভিযুক্ত ওই যাত্রীকে আটক করা হয়েছে। ভারতের বিহারের পাটনা থেকে রাজধানী দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে পাটনা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার সময় প্লেনের ভেতরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রী নিজেই উঠে দাড়িয়ে জানান, তার ব্যাগে বোমা রয়েছে। আর এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয় ফ্লাইটটিকে।

ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে বোম্ব স্কোয়াড। সব যাত্রীকে নিরাপদে বের করে এনে পুরো ফ্লাইটের ভেতরে তল্লাশি চালানো হয়। সব যাত্রীর ব্যাগের পাশাপাশি আলাদাভাবে ওই যাত্রীর ব্যাগও বেশ কয়েকবার পরীক্ষা করা হয়।

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি