,

পূর্ণিমার বিয়ের বিষয়ে যা বললেন সাবেক স্বামী

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সিনেমা, নাটক, টেলিফিল্ম কিংবা উপস্থাপনা সব জায়গাতেই সমানতালে দাপিয়ে বেড়ানো একজন গুণী অভিনেত্রী তিনি। বরাবরের মতোই ভক্তদের চমকে দিতে ভালোবাসেন পূর্ণিমা। কখনো তার সাবলীল উপস্থাপনা, কখনো বা অবলীলায় কোনো তারকা অভিনেত্রীকে অনুকরণ করে ভক্তদের আকর্ষণ কেড়ে নেন বাংলা চলচ্চিত্রের এই সুদর্শনা।

এবারো ভক্ত-অনুরাগীদের দৃষ্টি, আকর্ষণের কেন্দ্রবিন্দু পূর্ণিমা। দর্শকদের চমকে দিয়ে নিজের দ্বিতীয় বিয়ের খবর জানান দিলেন গণমাধ্যমে। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে করেছেন জীবনসঙ্গী। পাত্রের নাম আশফাকুর রহমান রবিন। গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

তবে তার এই বিয়ের খবর আগে থেকেই জানেন বলে জানিয়েছেন পূর্ণিমার সাবেক স্বামী আহমেদ জামাল ফাহাদ। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ‘আমাকে খবর দিতে হবে না। আমি আগেই জানি। সব ঠিক আছে। এমনটা মানুষের জীবনে ঘটে। এই খবর (বিয়ের) আমি জানি। তার জন্য শুভ কামনা। আমার মেয়েকে প্রার্থনায় রাখবেন।’

দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, তিন বছরের বন্ধুত্ব আমাদের। দুই পরিবার আমাদের মতামতকে গুরুত্ব দেয়। ২৭ মে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান রবিন, পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। সেখানে থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। বিয়ের পর তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।

২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদ নামের একজনকে বিয়ে করেন পূর্ণিমা। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড