,

ডিমলায় মামার হাতে ভাগ্নে খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : নীলফামারীর ডিমলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মামা শের আলীর কাঠের লাঠির আঘাতে আপন ভাগ্নে মাসুম মিয়া (২০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফেডারেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম ওই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার ছাতনাই বাংলাপাড়া গ্রামে জমি ও সীমানা নিয়ে শের আলীর সঙ্গে তার আপন ভগ্নীপতি মনোয়ার ও ভাগিনা মাসুমের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দুপুরে বাড়ি ফেরার পথে ফেডারেশন বাজারের পাশে কথা কাটাকাটির একপর্যায়ে মামা শেরআলী কাঠের লাঠি দিয়ে ভাগ্নে মাসুমের পিঠে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ডিমলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড