,

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ শেখ হাসিনার

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি উদ্বোধন হওয়া বহুল আলোচিত পদ্মা সেতু পরিদর্শনের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে চিঠিতে সেপ্টেম্বরে দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশের পাঠানো আমন্ত্রণপত্র মমতার কার্যালয় নবান্নে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আমন্ত্রণপত্রে ‘মমতাজী’ সম্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিখেছেন,‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইলো। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উষ্ণতা রয়েছে পাঠানো পত্রে। বঙ্গবন্ধুকন্যা লিখেছেন,‘দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ় করতে একযোগে কাজ করার বিকল্প নেই।’

পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলেও পত্রে আশা প্রকাশ প্রধানমন্ত্রী।

আগামী সেপ্টেম্বর মাসে নয়াদিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা প্রকাশ করেছেন সরকারপ্রধান।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ জুলাই) নবান্নের তরফে জানা গেছে, গত ২০ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ঐতিহ্যশালী আম পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সেই চিঠির পাল্টা উত্তরে এ আমন্ত্রণ জানান শেখ হাসিনা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড