,

‘দিন : দ্য ডে’র কারণে অসুস্থ বর্ষা

news-image

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ ৮ বছর পর মুক্তি পেয়েছে তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষার নতুন সিনেমা ‘দিন : দ্য ডে’। ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার প্রচারণায় এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন তারা। ঘুরে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন সিনেমা হলে। আর এর প্রচারণায় দৌড়ঝাঁপ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন নায়িকা বর্ষা।

গতকাল বিকেল ৫টায় সাভারের সেনা অডিটোরিয়াম সিনেমা হলে প্রদর্শনী শুরুর আগে দর্শকদের উদ্দেশে বক্তব্যের সময় অসুস্থতার কথা জানান এই নায়িকা। সে সময় তার সঙ্গে ছিলেন স্বামী অনন্ত জলিলও।

বর্ষা বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা এই সিনেমাটার পেছনে এত কষ্ট করছি, অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয়েছে। সে কারণে আমার শরীরে জ্বর চলে এসেছে। যাই হোক, এসে ভালো লেগেছে, আপনাদের দেখলাম। এটাই হলো আমাদের পাওয়া।’

সারা দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত প্রযোজিত ও অভিনীত ‘দিন : দ্য ডে’। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমার শুটিং হয়েছে।

যৌথ প্রযোজনার এই সিনেমায় অনন্ত-বর্ষার পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুমন ফারুকসহ লেবানন, ইরান ও তুরষ্কের অনেক অভিনেতা-অভিনেত্রীরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড