,

রাজধানীতে সাত হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার কদমতলী, কলাবাগান ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আটক ব্যক্তিদের কাছ থেকে সাত হাজার পিস ইয়াবা ও ৩৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, সোমবার (১৮ জুলাই) রাতে কদমতলী থানার মাতুয়াইল এলাকার বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রি করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. নাসিরুল, মো. নূর নবী ও মো. কাওছার নামে তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে কলাবাগান থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সোমবার (১৮ জুলাই) রাতে কলাবাগান থানার বীর উত্তম সিআর দত্ত রোডে আলম রেস্তোরাঁর সামনে এক মাদক কারবারি ইয়াবা বিক্রি করছে এমন তথ্যের সত্যতা যাচাইয়ে এসআই মো. শামীম হাজরার নেতৃত্বে একটি টিমকে রাত ১২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযানে পাঠানো হয়। অভিযানে বিক্রির সময় ৩০০০ পিস ইয়াবাসহ শাহ আলম নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৩৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন, মো. শরীফ ও মো. ইউনুস ওরফে সিহাব।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর