,

‘স্বামী-স্ত্রী পরিচয়ে’ আবাসিক হোটেলে, একদিন পর মিলল তরুণীর লাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টায় হোটেলের চারতলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার স্বামী-স্ত্রী পরিচয়ে মো. রায়হান (২০) নামের এক যুবকের সঙ্গে রোজ গার্ডেনে উঠেছিলেন ওই তরুণী। তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জের শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ আরও জানায়, রোববার রায়হানের সঙ্গে হোটেল রোজ গার্ডেনের ডি-৩ কক্ষ ভাড়া নেয় রিচি। একই সঙ্গে তাদের বন্ধু রিফাত (২৫) ও মিথিলা (১৮) পাশের রুম ডি-২ ভাড়া নেয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তারা চারজন কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে এসেছিলেন।

সন্ধ্যায় রায়হান, রিফাত ও মিথিলা ডি-২ রুমে বসে গল্প করছিলেন। আর রিচি ডি-৩ রুমে ছিলেন। পরে রাত ৮টার দিকে রায়হান রুমের সামনে গিয়ে দরজা আটকানো পেয়ে বারবার নক করলেও সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর