,

মহানবীকে কটূক্তি: আইনজীবীর নামে ডিজিটাল মামলা

news-image

আদালত প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ(সা.)কে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইফুর রেজা নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।

গতকাল রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো.মহসীন এ মামলা করেন। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জুলফিকার আলী জুনু আজ সোমবার মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ জুন আইনজীবী ফাহিম হোসাইন একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন। যাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)এর স্ত্রীদের নাম উল্লেখ করা হয়। উক্ত ফেসবুক স্ট্যাটাসে সাইফুর রেজা মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮’র ২৮(১), ২৮(২) ধারার অপরাধ করেছেন।

মামলায় আরও বলা হয়, এই ঘটনা নিয়ে গত ১৫ জুন এ আইনজীবী শাহবাগ থানায় একটি মামলা করতে যান। কিন্তু শাহবাগ থানা মামলা না নিয়ে জিডি গ্রহণ করেন। তাই সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি