,

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে হাবিবুর রহমান (৩২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

গতকাল রোববার রাতে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা।

পরিবার সূত্র জানা যায়, গতকাল রোববার রাত দুইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন হাবিবুর রহমানের মা মমতাজ বেগম। তখন তিনি হাবিবুর রহমানকে ভবনের ছাদের রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

হাবিবের বাবা ছিদ্দিকুর রহমান বলেন, হাবিবুরের সঙ্গে তার স্ত্রী জেসমিনের কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল। এ কারণেই হাবিব আত্মহত্যা করেছে বলে মনে হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, খবর শুনে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় হাবিবুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে। পরিবারের অনুরোধে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড