,

জুয়ার আসর থেকে শিল্পপতি গ্রেপ্তার

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মধ্যরাতে একটি জুয়ার আস্তানায় হানা দিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকাও জব্দ করা হয়। আজ রোববার বিকেলে উপপরিদর্শক (এস আই) নূর ই আলম সিদ্দিকী বাদী হয়ে জুয়া আইনে মামলা করেন।

গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের আদর্শবাজার (কালিবাড়ি) এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সত্যবান্দি গ্রামের শিল্পপতি সবুর ভূঞা, একই এলাকার বাতেন খান, হারুন, নুর মোহাম্মদ, নাসির, আবুল কাশেম, গাজীপুরা গ্রামের রুবেল, বাঘানগর গ্রামের শফিকুল ইসলাম রাসেল, দস্তরদী গ্রামের প্রদীপ চন্দ্র দাস, কৃষ্ণপুরা গ্রামের রকমতউল্লাহ, বগাদী গ্রামের রাসেল ও ফারুক মোল্লা।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার আদর্শবাজারের শিল্পপতি সবুব ভূঞার অফিসে বেশ কিছুদিন ধরে জুয়া খেলা চলছিল। নিয়মিত চলা জুয়ার আসরে এই উপজেলা ছাড়াও আশাপাশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে লোকজন এসে জুয়া খেলতেন। আর জুয়াড়িদের নিরাপত্তাসহ সবধরনের সুযোগ-সুবিধা দেওয়ার পাশাপাশি সব মহলকে ম্যানেজ করা হয়ে থাকে বলে প্রচার করতেন ওই শিল্পপতি।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বেশ কিছুদিন ধরে চলা ওই জুয়ার আসর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ৭৯ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে রোববার বিকেলে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড