,

ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না মাহি

news-image

বিনোদন প্রতিবেদক : ভূত বলে কি পৃথিবীতে কিছু আছে? বেশির ভাগ মানুষেরই উত্তর হবে, ‘না’। অনেকে আবার বিশ্বাস করেন, ভূত বলে ভয়ংকর কিছু অবশ্যই আছে। ভূত থাকুক বা না থাকুক, তাতে কী ই বা আসে-যায়? তবে চিত্রনায়িকা মাহিয়া মাহির আসে-যায়। কারণ, এই ভূতের ভয়েই নাকি ঘুমাতে পারছেন না ‘অগ্নি’-কন্যা।

হ্যা, শনিবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন মাহিয়া মাহি। অভিনেত্রী লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’ তবে মাহি যে ভূতের ভয়ে ঘুমাতে পারছেন না, সেটি তিনি উল্লেখ করেছেন ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে।

মাহির স্ট্যাটাসে কমেন্টের মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চেয়েছেন, ‘কী হয়েছে।’ জবাবে মাহি লিখেছেন, ‘ভূত।’ পরে মানিক আশ্বস্ত করে লেখেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ মাহি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি।’

তাহলে কি সত্যি ভূত দেখেছেন মাহি? জবাব কেবল তিনিই জানেন। এর আগে গত মে মাসের শেষ দিকেও ভূত নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে।’ শনিবার ফের একটি স্ট্যাটাস দিয়ে জানালেন, তিনি ভূত দেখেছেন।

গত বছরের জুনে প্রথম স্বামী ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ডিভোর্স দেন মাহি। এর মাস তিনেক পর গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেন গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারকে। কয়েক মাস ধরে নায়িকা গাজীপুরে রাকিবদের বাড়িতেই থাকেন। সেই বাড়িতেই ভূত?

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড