,

সিটি গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এই পরোয়ানা জারি করে।

বিএসটিআইর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ খন্দকার জানান, ‌২০১৯ সালে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের কিছু সয়াবিন তেল জব্দ করে বিএসটিআই। এসব তেল পরীক্ষা করে সরকারের নির্ধারিত মাত্রার ভিটামিন-এ না পাওয়ায় ২০১৯ সালের ২০ অক্টোবর আদালতে মামলা করে সংস্থাটি। বিএসটিআইর অনুমতি ছাড়া এই তেল বাজারজাত করা হয়েছিল।

তিনি আরও জানান, এই মামলায় বৃহস্পতিবার আদালতে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন। মামলার একমাত্র আসামি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। এর আগে তিনি এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলেও নিম্ন আদালতে আত্মসমর্পণ করেননি। তার আইনজীবীরা একাধিকবার সময় নিয়েছিলেন।

এ বিষয়ে সিটি গ্রুপের পরিচালক (অর্থ) বিশ্বজিৎ সাহা বলেন, ‘ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি শুনেছি। বিএসটিআইর এ মামলাটি অনেক পুরনো। তবে চেয়ারম্যান অসুস্থ। আমরা আইনিভাবে বিষয়টি মোকাবিলা করবো।’

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি