,

বন্যা দুর্গতদের ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দেবে জাতিসংঘ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ৫০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আজ বৃহস্পতিবার জাতিসংঘের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সমন্বিত আবেদনের পর সংস্থাটির মানবিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস ফ্ল্যাশ ফ্লাড বরাদ্দের এ ঘোষণা দেন। সংস্থাটি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ৭২ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অর্ধেকের মানবিক সহায়তা প্রয়োজন।

এ তহবিলটি জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে আসে, যার লক্ষ্য একটি নতুন সংকটের উদ্ভব হলে সমন্বিত এবং অগ্রাধিকারমূলক পদ্ধতিতে ত্রাণ প্রচেষ্টা শুরু করা।

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস বলেন, ‘এই অঞ্চলে বন্যার মাত্রা সাম্প্রতিক স্মৃতিতে অভিজ্ঞতার চেয়ে বেশি নাটকীয়। অনেক পরিবার আক্ষরিক অর্থে তাদের সব হারিয়েছে। অনেকে এখনও আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। বন্যার পানি খুব ধীরে ধীরে কমছে এবং তাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সরকারের জরুরি প্রতিক্রিয়ার প্রতি আমাদের সমর্থন বাড়ানোর জরুরি প্রয়োজন রয়েছে।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড