,

যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে প্রথমদফা ভোটে জয়ী ঋষি সুনাক

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এমপিদের প্রথমদফা ভোটে শীর্ষস্থানে উঠে এসেছেন সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। বুধবার টোরি এমপিরা নেতৃত্ব নির্বাচনে প্রথম দফায় এ ভোট দিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ঋষি সুনাক পেয়েছেন ৮৮ ভোট। এরপরই ৬৭ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন পেনি মর্ডান্ট। আর তৃতীয় স্থানে থাকা লিজ ট্রাস পেয়েছেন ৫০ ভোট।

ওদিকে, নাদিম জাহাবি এবং জেরেমি হান্ট প্রয়োজনীয় ৩০ ভোট না পেয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন। এই দুজন বাদ পড়ায় এখন কনজারভেটিভ দলের নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় টিকে রইলেন ছয়জন প্রার্থী। তাদের মধ্যে আছেন- কেমি বদেনখ, টম টুগেনধাত এবং সুয়েলা ব্রাভারম্যান। তারা পেয়েছেন যথাক্রমে: ৪০, ৩৭ এবং ৩২ ভোট।

এই ছয় প্রার্থীর মধ্যে বৃহস্পতিবার আবার আরেক দফায় ভোট হবে। এভাবে আগামী কয়েক দিনে কয়েকদফা ভোটের মধ্য দিয়ে যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে দুজনকে নির্বাচন করা হবে। চূড়ান্ত পর্যায়ে ওঠা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের ৮৭৬ সদস্য।

বুধবার ভোটের ফল প্রকাশের আগে ইউগভ জরিপে দেখা যাচ্ছিল, পেনি মর্ডান্টই দলের সদস্যদের সবচেয়ে বেশি পছন্দ। জরিপে তিনি ২৭ শতাংশ সমর্থন নিয়ে সবচেয়ে এগিয়ে ছিলেন। তবে প্রথম ভোটের ফলে দেখা যাচ্ছে, মর্ডান্ট শীরষস্থানে আসতে পারেননি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড