,

কাফনের কাপড় কিনে রেখে কীটনাশক পানে বৃদ্ধের আত্মহত্যা

news-image

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী বেড়াতে যাওয়ার অভিমানে কাফনের কাপড় কিনে রেখে মো. হারুন সিকদার (৭২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হারুন সিকদারের চার ছেলে ও তিন মেয়ে। তিনি ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন। সবুজ অবিবাহিত। বার্ধক্য ছাড়াও হারুন সিকদার অসুস্থ ছিলেন। ঈদে হারুন সিকদারের স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ অবস্থায় তাকে রেখে স্ত্রী বেড়াতে যাওয়ায় হারুন সিকদার অভিমান করেন। গত সোমবার বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক এবং কাফনের কাপড় কেনেন হারুন।

পরে গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে কীটনাশক পান করেন হারুন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) আ. রহমান বলেন, ‘হারুন সিকদার কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

5
Shares
facebook sharing buttontwitter sharing button

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড