,

২৮ হাজার ইয়াবাসহ পরিমনি আটক

news-image

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজার টেকনাফ পৌর এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভা নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মো. ইমরানের স্ত্রী জাহিদা পরিমনি প্রকাশ মুন্নী (১৯), বদি আলমের স্ত্রী রশিদা বেগম (২৫), পৌরসভা চৌধুরী পাড়ার এলাকার আবুল হাশেমের ছেলে মো. রাশেদ (৩৩), সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার জাফর আলমের ছেলে মো. তৈয়ব (৩২)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মাদকের লেনদেন হতে পারে বলে জানা যায়। এরপর উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাফির নেতৃত্বে রশিদা বেগমের বসতঘরে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে ওই বাড়ির মালিকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।’

ওসি বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসাির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা করে আসছেন। তাদের সঙ্গে আরও কারা জড়িত আছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না