,

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করলেন ইইউ রাষ্ট্রদূত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। আজ বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

গতকাল মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির এ তিন নেতার সাক্ষাত হল।

ইইউ রাষ্ট্রদূতের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমাদের যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেই সব প্রাসঙ্গিক বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’

সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না