,

গরুর ভুঁড়ির ঝালভুনা

news-image

কোরবানি ঈদে গরুর ভুঁড়ি খেতে কমবেশি সবাই পছন্দ করে। অনেকে একে বট বলেও চিনে থাকেন। গরুর ভুঁড়ি রান্নার আগে পরিষ্কার করা বেশ ঝামেলার কাজ হলেও এটি খেতে বেশ মজাদার।

ভুঁড়ি ভুনা করে রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। একটু ঝাল ঝাল করেই রান্না করে খেতে বেশি ভালো লাগে গরুর ভুঁড়ি ভুনা। আমাদের আজকের আয়োজনে থাকছে গরুর বট বা ভুঁড়ি ভুনা রান্না করার সহজ পদ্ধতি।

ভুঁড়ির ভুনা প্রস্তুত করতে যা যা লাগবে-

১। গরুর ভুঁড়ি দেড় কেজি

২। তেল

৩। লবণ

৪। ২ টেবিল চামচ আদা এবং রসুন বাটা

৫। ৪-৫টি শুকনা মরিচ

৬। ২ কাপ পেয়াজ কুচি

৭। ১ টেবিল চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া এবং জিরা গুড়া

প্রস্তুত প্রণালী:

১। প্রথমে একটি কড়াইয়ে তেল গরম করে নিন। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে হালকা ভেঁজে নিন।

২। এরপর আদা এবং রসুন বাটা দিয়ে দিয়ে দিন। এবার একে একে সব মসলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। খেয়াল রাখুন মশলা যাতে পুরে না যায়। তাহলে তিতা লাগবে।

৩। মসলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গরুর ভুঁড়ি গুলো দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। কষানো হয়ে গেলে এতে ২ কাপ পানি দিয়ে ঢেকে দিন।

৪। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিন। নাহলে লেগে যাবে।

৫। এখন পানি শুকিয়ে গেলে ভাঁজা ভাঁজা করে নিন। ভাঁজার সময় চুলার আগুন অল্প আঁচে রাখুন। এসময় শুকনা মরিচ দিয়ে দিন।

৬। ভাজার সময় ১ চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে ভালো করে ভাজুন।

৭। ভাল করে ভাঁজা ভাঁজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।

ব্যস এভাবেই খুব সহজে বানিয়ে নিতে পারেন গরুর ভুঁড়ি ভুনা। যেহেতু এই ভুনা ঝাল খেতে বেশি মজা তাই ঝালের পরিমাণ টা একটু বাড়িয়ে দিতে পারেন রান্নার সময়। তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এবং সুস্বাদু গরুর ভুঁড়ির ঝালভুনা।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু