,

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, নিহত ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুর সদরে একটি প্রাইভেকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নশিপুর এলাকার সাতমাইল বাঁকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের সুইহারীর বাসিন্দা এবং ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কপিল বসাকের ছেলে বর্ন বসাক (২২)। ঢাকা সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই ডিপার্মেন্টের ছাত্র মুন্সীপাড়া এলাকার মৃত নুরুল আমিন সিদ্দিকীর ছেলে ইমন (২৩) এবং সৈয়দপুর বাউস্টের ছাত্র ও কসবা এলাকার শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার শাওন (২৪)।

আহতরা হলেন- মুন্সীপাড়া এলাকার মাহাবুবের ছেলে তামজিদ (১৯) এবং বাহাদুর বাজার এলাকার ডিস লাইন ব্যবসায়ী ও পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক মাহামুদুন নবি পলাশের ছেলে রওনাক নবী প্রিয় (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সৌরভ। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রাতে দশমাইলের দিক থেকে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে দিনাজপুর শহরের দিকে ফিরছিল। পথিমধ্যে সাতমাইল বাঁক এলাকায় গাড়িটি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়।

স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রাত ১২টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য শাহরিয়ার শাওনকে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে তামজিদ ও প্রিয়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড