,

সেপ্টেম্বরেই কালনা ও চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোরলেন সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সেতুমন্ত্রী এ কথা জানান।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ সময় সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে, সেগুলো দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো। সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে তা ব্যবস্থাপনা ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে এটা না হয়, সেদিকে কঠোর নজর দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক– যে কাজটা হয়েছে জনগণের কোনো প্রকার দুর্ভোগ ও দুর্ঘটনা লাঘবের জন্য। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নেই।’

এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণকাজ শেষ হতে পারে বলেও জানিয়েছেন সেতুমন্ত্রী। এ সময় নতুন করে করোনা বাড়ার কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরী, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না