,

২০২৩ সালে জনসংখ্যায় চীনকে পেছনে ফেলবে ভারত : জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সাল নাগাদ ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হিসেবে চীনকে পেছনে ফেলবে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ওই প্রতিবেদনের বরাত দিয়ে আরও জানায়, বৈশ্বিক জনসংখ্যা আগামী ১৫ নভেম্বর ৮০০ কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, আমরা যে গ্রহে বাস করি, সেই পৃথিবীর প্রতি আমাদের সবার একটি সমন্বিত দায়িত্ব আছে। এছাড়া, আমরা একে অপরের প্রতি অনেক অঙ্গীকার রেখেছি কিন্তু সেগুলোতে প্রচুর ঘাটতি রয়েছে।

এই মাইলফলক অর্জনের মুহূর্তে বিশ্ববাসীকে এ বিষয়গুলো নিয়ে ভাবার আহ্বান জানান গুতেরেস।

গুতেরেস বলেন, ‘স্বাস্থ্য খাতের এই অভাবনীয় উন্নয়নে মানুষের আয়ু বেড়েছে এবং মাতৃত্বকালীন মৃত্যু ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।’

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দেওয়া প্রাক্কলিত তথ্যে আরও জানানো হয়, ১৯৫০ সালের পর এ মুহূর্তে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

বর্তমানে হারে পৃথিবীর জনসংখ্যা ২০৩০ সালে ৮৫০ কোটি এবং ২০৫০ সালে ৯৭০ কোটি হবে। ২০৮০ সাল নাগাদ পৃথিবীতে ১ হাজার ৪০ কোটি মানুষ থাকবে এবং ২১০০ সালে গিয়ে এটি স্থিতিশীল হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সার্বিকভাবে উন্নয়নশীল দেশগুলোতে জন্মহার কমেছে। তবে আগামী কয়েক দশকে প্রাক্কলিত বৃদ্ধির একটি বড় অংশ আসবে ৮টি দেশ থেকে। এই দেশগুলো হলো—কঙ্গো, মিসর, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও তানজানিয়া।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না