,

কোরবানির হাটে বিক্রির জন্য রাখা গরু চুরি করে জবাই

news-image

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে কোরবানির হাটে বিক্রির জন্য রাখা গরু গোয়াল ঘর থেকে চুরি করে জবাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামের এ ঘটনা ঘটে।

গরুর মালিক জালাল মোল্লা জানান, এবারের কোরবানির হাটে বিক্রি করার জন্য গোয়ালে পালিত একটি গরু গত বৃহস্পতিবার স্থানীয় চন্ডিপুর পশুর হাটে নিয়ে যাই। ওই হাটে ৬০ হাজার টাকা দাম উঠলেও মাত্র এক হাজার টাকার জন্য গরুটি বিক্রি করি নাই। কিন্তু গতকাল গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে আমার সেই গরুটি চুরি করে কচা নদীর পাড়ে জবাই করে নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য দুলাল ফকির বলেন, গরুটি চুরি করে নিয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন কৃষক জালাল মোল্লা।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, এ বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি