,

পদ্মা সেতুতে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায়

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুতে গতকাল শুক্রবার ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। যা এখন পর্যন্ত একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার ড. মাহমুদুর রহমান বলেন, শুক্রবার পার হওয়া যানবহানের মধ্যে সবচেয়ে বেশি ছিল ব্যক্তিগত গাড়ি। এদিন পারাপার হওয়া যানবাহনের মধ্যে ১৩ হাজার ১৫৯টি ছিল ব্যক্তিগত গাড়ি। এ ছাড়া বাস পারাপার হয়েছে ৭ হাজার ৭২২টি। একদিনে টোল আদায়ে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার মাওয়া প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১৯ হাজার ৬৬৭টি গাড়ি। এতে ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে। অপরদিকে জাজিরা প্রান্তের টোল প্লাজা হয়ে সেতু পাড়ি দিয়েছে ১২ হাজার ৫৬টি যানবাহন। যা থেকে টোল আদায় হয় ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।

ঈদ সামনে রেখে প্রতিদিনই আগের দিনের রেকর্ড অতিক্রম করছিল। প্রথম ১২ দিনে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি যান পদ্মা সেতু পারাপার হয়। এর আগের রেকর্ড ছিল ৩ কোটি ১৬ লাখ টাকারও বেশি টোল আদায়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ২৬ জুন পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচলের প্রথম দিনে পদ্মা সেতুর উভয় প্রান্তে ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়েছে। উভয় প্রান্তে প্রথম দিনের টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে প্রথম দিন ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

দ্বিতীয় দিন ২৭ জুন মাওয়া প্রান্তে ২২ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ১০ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় ১ কোটি ৫ লাখ ১০ হাজার ৯০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ১৮৩টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৫০ টাকা।

২৮ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪৯৩টি যান পারাপারের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯৪ লাখ ২৬ হাজার ৪৫০টাকা।

২৯ জুন উভয় প্রান্তে ১৪ হাজার ১০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৯৮৯টি যানবাহনের বিপরীতে ৯৫ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১১৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৫৯ হাজার ৬৫০ টাকা।

৩০ জুন মাওয়া প্রান্তে ১৪ হাজার ৪১০টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে কোটি ৯৭ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৫১৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১ লাখ ৪১ হাজার ৪৫০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৮৯৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৬ লাখ ৫১ হাজার টাকা।

১ জুলাই উভয় প্রান্তে ২৬ হাজার ৩৯৮টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। মাওয়া প্রান্তে ১৩ হাজার ৮০১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। জাজিরা প্রান্তে ১২ হাজার ৫৯৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫১ লাখ টাকা।

২ জুন উভয় প্রান্তে ১৮ হাজার ৪টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৬৫০টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৩৭৭টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৪৫০টাকা । জাজিরা প্রান্তে ৯ হাজার ৬২৭টি যানবাহনের টোল আদায় হয় কোটি ২৩লাখ ৭৫ হাজার ২০০ টাকা।

৩ জুন উভয় প্রান্তে ১৩ হাজার ৩৯১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৯১ লাখ ৯৬ হাজার ৩৫০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৬০৫টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ৯৪ লাখ ৫১ হাজার ২০০ টাকা। জাজিরা প্রান্তে ৬ হাজার ৭৮৬টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ৯৭ লাখ ৪৫ হাজার ১৫০ টাকা।

৪ জুন উভয় প্রান্তে ১৩৬২৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা। মাওয়া প্রান্তে ৬ হাজার ৪১৪টি যানবাহনের বিপরীতে টোল আদায় হয় ৯৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ১০টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ৫ লাখ ১ হাজার ২৫০ টাকা।

৫ জুন উভয় প্রান্তে ১৫ হাজার ৩৯৩টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ২৬ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা। মাওয়া প্রান্তে ৭ হাজার ৬৩১টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ৯ লাখ ২২ হাজার ৮৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৭৬২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয় ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার ৮৫০ টাকা।

৬ জুন উভয় প্রান্তে ১৬ হাজার ৭০৯টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা। মাওয়া প্রান্তে ৮ হাজার ৮৭৭টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন হয়েছে ১ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৬৫০ টাকা। জাজিরা প্রান্তে ৭ হাজার ৮৩২টি যানবাহনের বিপরীতে টোল উত্তোলন করা হয় ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ১০০ টাকা।

আর ৭ জুলাই ২২ হাজার ৭০৩ টি যান পারাপারে আয় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড