,

ভারী বৃষ্টিতে অমরনাথ মন্দিরে ১৫ জনের প্রাণহানি

news-image

অনলাইন ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরের অমরনাথের গুহা মন্দিরের কাছে হঠাৎ করে ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ৪০ জন নিখোঁজ রয়েছেন।

এমতাবস্থায় ওই মন্দিরে যাত্রা স্থগিত করেছে দেশটির সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটে। এ সময় মন্দিরের রান্নার ও তাঁবু বৃষ্টির পানিতে ভেসে গেছে।

বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলোর সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কিন্তু কঠিন ভূখণ্ডের কারণে রাতের বেলায় উদ্ধার অভিযান ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেছেন তিনি। পরিস্থিতি মোকাবিলায় সম্ভাব্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে সরকার। আহতদের হাসপাতালে পাঠানোর জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

দেশটির ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মুখপাত্র বলেন, অমরনাথ মন্দিরে যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং অস্থায়ী ব্যবস্থা করা হলে আবার যাত্রা শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি