,

ছাত্রীর শ্লীলতাহানির মামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : বারবিকিউ পার্টির নামে বাসায় ডেকে এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগের মামলায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির প্রভাষক অনিমেষ ভট্টাচার্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টর থেকে শিক্ষক অনিমেষ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তারা আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

মামলায় ছাত্রীর অভিযোগ, গতকাল বৃহস্পতিবার রাতে বারবিকিউ পার্টির আমন্ত্রণ জানান সহপাঠী নাহিদুল। নাহিদুলের বাসার এই পার্টিতে কে কে থাকছেন, তা জানতে চান ছাত্রী। নাহিদুল বলেন, কয়েকজন সহপাঠী ও শিক্ষক অনিমেষ থাকবেন। তখন ছাত্রী বলেন, রাতে যাওয়া সম্ভব নয়। পরে নাহিদুলের জোরাজুরিতে তিনি পার্টিতে যেতে রাজি হন।

ছাত্রীর ভাষ্য, তিনি তার দুই ভাইকে সঙ্গে নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টর এলাকায় নাহিদুলের বাসায় যান। তিনি ভাইদের বলেন, শিক্ষক অনিমেষের সঙ্গে দেখা করেই তিনি চলে আসবেন। এ সময় তিনি তাদের নিচে অপেক্ষা করতে বলেন। নাহিদুলের বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষক অনিমেষ দরজা বন্ধ করে শ্লীলতাহানি করেন। ঘটনার পর তিনি সেখান থেকে পালিয়ে আসেন। পরে শিক্ষক অনিমেষ ও নাহিদুল তাকে ফোন করেন। তারা এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন।

ভুক্তভোগী ছাত্রী বৃহস্পতিবার রাতে শিক্ষক অনিমেষ ও শিক্ষার্থী নাহিদুলের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক অনিমেষকে গ্রেপ্তার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড