,

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

এর আগে সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক শীর্ষ নেতা আবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

জাপানের জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় নারা শহরে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রধানমন্ত্রী আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালায় হামলাকারী। এ সময় বুকের বাম পাশে ও ঘাড়ে গুলিবিদ্ধ হন আবে।

এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিনজো আবে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর