,

গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন

news-image

অনলাইন ডেস্ক : গুলিতে গুরুতর আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। আজ শুক্রবার আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ জাপানের জাতীয় সংম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আবেকে লক্ষ্য করে পেছন থেকে দুইবার গুলি চালিয়েছে হামলাকারী। এসময় তার বুকের বাম পাশে ও ঘাড়ে গুলি লেগেছে। খবরে বলা হচ্ছে, আবের অবস্থা গুরুতর। তার কার্ডিয়াক অ্যারেস্ট, অর্থাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া কার্যত বন্ধ হয়ে গেছে।

দেশটির নারা শহরে বক্তব্য দেওয়ার সময় তিনি গুলিতে আহত হন বলে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে আজ শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।

নারা জাপানের পশ্চিমাঞ্চলীয় একটি শহর। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘জাপানের নারা শহরে বক্তৃতার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ঢলে পড়েন। তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

এতে আরও বলা হয়েছে, ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যম এনএইচকের একজন প্রতিবেদক বন্দুক থেকে গুলিবর্ষণের মতো শব্দ শুনেছেন এবং এরপরই সাবেক প্রধানমন্ত্রী আবের শরীর থেকে রক্তপাত হতে দেখেছেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রচার কর্মসূচিতে শিনজোকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমগুলো বলছে, পশ্চিমাঞ্চলীয় নারা শহরে জাপানের সাবেক এই প্রধানমন্ত্রীর ভাষণের সময় গুলি চালানো হয়। এরপরই লুটিয়ে পড়েন শিনজো। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পৃথক একটি জাপানি সংবাদমাধ্যম কিয়োদো জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর জাপানের সাবেক এই প্রধানমন্ত্রী অচেতন অবস্থায় রয়েছেন।

২০১২ থেকে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিনজো আবে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড