,

বাচ্চা কোলে নেওয়া শিখছেন রণবীর

news-image

বিনোদন ডেস্ক : ছোট বাচ্চাকে কীভাবে কোলে নিতে হয় শিখছেন রণবীর কাপুর। নীল তোয়ালে মোড়া সদ্যোজাতর দিকে পিতৃস্নেহে তাকিয়ে আছেন রণবীর। অভিনেত্রী রূপালি তাকে শেখাচ্ছেন দু’হাতকে কোলের মতো করে সেখানে কীভাবে বাচ্চাকে ধরে রাখতে হয়। সদ্যোজাতকে দুধও খাইয়ে দিতে দেখা গিয়েছে রণবীরকে। বাবা হওয়ার আগেই বাচ্চার জন্য এই আবেগে অনুরাগীদের মন জয় করেছেন হবু বাবা।

সম্প্রতি মুম্বইয়ের এক টিভির অনুষ্ঠানে নিজের ছবি ‘সামশেরা’-র প্রচারে গিয়েছিলেন রণবীর। সেখানেই রণবীর অভিনেত্রী রূপালিকে বলেন, ‘আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চাই। ভালো বাবা হতে গেলে কী করতে হবে আমাকে শেখাবেন?’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, কোলে একটি পুতুল নিয়ে তাকে ফিডার খাওয়াচ্ছেন রণবীর। বাচ্চার ন্যাপি পরানোর কাজও আয়ত্ত করছেন তিনি। রণবীরের এ ভিডিও দেখে তার ভক্তরা আপ্লুত হয়েছেন। অনেকে মন্তব্য করে শুভকামনার পাশাপাশি রণবীরের প্রশংসা করেছেন।

গত ২৭ জুন ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মা হওয়ার সুখবর জানিয়েছিলেন আলিয়া ভাট। ওই পোস্টে দুটি ছবি শেয়ার করেছিলেন আলিয়ায়। একটি ছবিতে আলিয়াকে কোনো একটি বেসরকারি হাসপাতাল বা ডায়াগনোস্টিক সেন্টারের বেডে শুয়ে থাকতে দেখা যায়। ছবিতে স্পষ্ট তিনি আলট্রা সোনোগ্রাফি করাতে গিয়েছিলেন।

তবে ছবির ক্যাপশনেই বাজিমাত করেছেন আলিয়া। তিনি লিখেছিলেন, ‘আমাদের সন্তান…শিগগির আসছে।’ তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে। কেউ কেউ আবার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন। সূত্র : আনন্দবাজার ও সংবাদ প্রতিদিন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর