,

সুখবর দিলেন প্রভা

news-image

বিনোদন প্রতিবেদক : শোবিজ অঙ্গনে আলোচিত মুখ সাদিয়া জাহান প্রভা। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়ে থাকেন নেটিজেনরা। কখনো অভিনয়, আবার কখনো তার ব্যক্তিগত জীবন নিয়ে। ক’দিন আগেই শোবিজে গুঞ্জন উঠে অভিনয় থেকে বিদায় নিচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে প্রভার কোনো বক্তব্য না পাওয়ায় সে গুঞ্জন যেন আরও বেগ পায় মিডিয়ায়।

তবে সেসব গুঞ্জন উড়িয়ে অভিনয় নিয়েই ব্যস্ত আছেন প্রভা। করে যাচ্ছেন একের পর নতুন নাটক ও টেলিছবির শুটিং। আর তার কাজ নিয়ে ব্যস্ত থাকা দেখে প্রভাভক্তরা একটু হলেও আঁচ করতে পেরেছে তার অভিনয়ে থাকা-না থাকার বিষয়টি।

গত ঈদের মতো এবার ঈদেও একাধিক নাটকে দেখা যাবে প্রভাকে। ঈদের পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে তৈরি বিশেষ একটি নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ২০ পর্বের নাটকটির নাম ‘বিউটি টেইলার্স’। খালেদ সজীবের গল্প-ভাবনায় এটি নির্মাণ করেছেন আতিক জামান। এতে আরও অভিনয় করেছেন- মোস্তাফিজুর নুর ইমরান, হাসান মাসুদ, ফারজানা ছবি, আলো হক, অলংকার চৌধুরী, জীবন রায়, তৌফিকুল হাসান নিহালসহ অনেকে।

এ ছাড়াও প্রভা অভিনীত আরটিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘কাউন্টডাউন’। সকাল আহমেদের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন- সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি