,

ঢাকায় ফেরার পথে বিমানবন্দর স্টেশনে থামবে না উত্তরাঞ্চলের ৭ ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিলম্ব রুখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার থেকে উত্তরাঞ্চলের সাতটি আন্তনগর ট্রেন ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে না। সব যাত্রীকে নামতে হবে কমলাপুর রেলস্টেশনে।

আজ ৬ থেকে আগামী ৯ জুলাই পর্যন্ত উত্তরাঞ্চল থেকে ঢাকা অভিমুখী নীলসাগর, কুড়িগ্রাম, দ্রুতযান, একতা, পঞ্চগড়, , লালমণি ও রংপুর এক্সপ্রেস ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দেবে না। এর আগে গত মাসেই এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রায় ট্রেনের শিডিউল ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের সময় উত্তরাঞ্চল থেকে ট্রেন ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর রেলস্টেশনে যাত্রাবিরতি দেওয়ায় সেখান থেকেই আবার উত্তরাঞ্চলগামী যাত্রীরা উঠে আসে। ফলে অনেক সময় কমলাপুর স্টেশন থেকে যারা টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করে তারা উঠতে পারে না। তাই ঢাকায় প্রবেশের সময় বিমানবন্দর রেলস্টেশনে উত্তরাঞ্চলের সাতটি ট্রেন থামবে না।

এদিকে, গতকাল মঙ্গলবার ঈদযাত্রার প্রথম দিনে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন থেকে কমলাপুর স্টেশনে আসার জন্য টিকিট ইস্যু বন্ধ রয়েছে। তবে আজ থেকে ঢাকামুখী সাতটি ট্রেন বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি না দিলেও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলো বিমানবন্দর স্টেশনে যথারীতি যাত্রাবিরতি নেবে এবং যাত্রী তুলবে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর