,

ঈদের তিনদিন আগে থেকে মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আজহায় যাত্রীদের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ঈদের আগের তিনদিন, ঈদের দিন এবং ঈদের পরের তিনদিন ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। আজ বুধবার ঈদ উপলক্ষে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল বন্ধ রাখা সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে যাত্রীসাধারণের চলাচলের সুবিধার্থে মহাসড়কে ৭ জুলাই হতে ১৩ জুলাই পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি, কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া. পশু বহনকারী ট্রাক এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত থাকবে।

একই সময়ে মহাসড়কে মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের মাধ্যমে যাত্রী বহন করা যাবে না। এক জেলার রেজিস্ট্রেশনকৃত মোটরসাইকেল অন্য জেলায় চালানো যাবে না, যৌক্তিক ও অনিবার্য প্রয়োজনে এক জেলার মোটরসাইকেল অন্য জেলায় নিতে হলে সংশ্লিষ্ট এলাকার হাইওয়ে অথবা জেলা পুলিশের অনুমতি গ্রহণ করতে হবে।

এ ছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলেও জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআরটিএ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড