,

কমিটি বিরোধে স্বেচ্ছাসেবক লীগ নেতার হাতের রগ কর্তন

news-image

বরিশাল ব্যুরো : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাতের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত ৮টার দিকে পৌর শহরের পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যক্তির নাম রাতুল চৌধুরীর (২৯)। তিনি পৌরসভার চরহোগলা এলাকার বাসিন্দা। রাতুল পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

ঘটনার পর আহত রাতুলকে উদ্ধার করে রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকালে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান জানান, রাতুলের প্রতিপক্ষ সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন হামলা চালিয়েছে। তারা কুপিয়ে রাতুলের দুই হাতের রগ কেটে দেয়।

তিনি আরও জানান, কিছুদিন পরেই পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হবে। এই কমিটিতে রাতুলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমু ও অপু পরিকল্পিতভাবে রাতুলকে সরিয়ে দিতে তাকে হত্যাচেষ্টা চালায়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের চিহ্নিত এবং গ্রেপ্তারে চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি