,

শিক্ষক উৎপল হত্যা: জিতুর বাবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

আদালত প্রতিবেদক : সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলার মূল আসামি আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল কাজী আশরাফুজ্জামান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পাঁচ দিনের রিমান্ড শেষে উজ্জলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এমদাদুল হক। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

গত ২৯ জুন উজ্জলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরদিন মুল আসামির জিতুরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক উৎপলের ওপর অতর্কিত হামলা চালায় জিতু। এ সময় জিতু ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন শিক্ষককে। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন ভোরে তিনি মারা যান। এ ঘটনায় গত ২৬ জুন আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড