,

তড়িৎ গতিতে পানি বাড়ার অভিজ্ঞতা আমাদের ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমরা যতক্ষণ খবর পাচ্ছিলাম ঘণ্টায় ঘণ্টায় পানি বাড়ছে। এত তড়িৎ গতিতে যে পানি বেড়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা ছিল না।’

আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের বন্যা পরবর্তী আইনশৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ আর্থিক বিষয়ে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘১৯৮৮, ৯৮, ২০০৪ সালে আমরা বন্যা মোকাবিলা করেছি। এবার আমি যখন খবরটা জানতে পারলাম; ডিআইজির সঙ্গে কথা বললাম। যখন জানতে পারলাম বিদ্যুৎ চলে গেছে, সে সময় বিজিবির সিওকে জানালাম। তাকে বললাম, আপনি দ্রুত আপনার এলাকাগুলোয় চলে যান এবং উদ্ধার তৎপরতা চালান।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সুনামগঞ্জে সেনাবাহিনী পাঠানো হয়েছে। তিনি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেনা সদস্যরা জেলায় থাকবেন। যতদিন প্রয়োজন হবে ততদিন তারা থাকবেন এবং মানুষের সেবা করে যাবেন। বন্যার্ত অঞ্চলে সেনা ও নৌ বাহিনী আছে। যখনই প্রয়োজন হবে, কোস্ট গার্ড পাঠিয়ে দেওয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘সুনামগঞ্জে ফায়ার সার্ভিসের ডুবুরি বাড়ানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটি আমলে নেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে অঞ্চলটিতে ডুবুরি দল পাঠিয়ে দেওয়া হবে।’

সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ ১-আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড