,

ডেনমার্কে শপিংমলে গুলি, কয়েকজন নিহত

news-image

অনলাইন ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনেহেগেনের একটি শপিংমলে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ। খবর বিবিসির।

স্থানীয় সময় রোববার বিকেল সাড়ে ৫টার দিকে কোপেনহেগেনের ফিল্ডস শপিংমলে এ ঘটনা ঘটে। তবে হতাহতদের সংখ্যা এখনও স্পষ্ট নয় বলে ডেনমার্ক পুলিশ জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, মানুষ শপিংমলের অভ্যন্তরে ছোটাছুটি করছে আর ভারী অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের বিশৃঙ্খল অবস্থার বর্ণনা দিয়েছেন। প্রত্যক্ষদর্শী এমিলি জেপেসেন বলেন, ‘জানা যায়নি কী ঘটেছে। হঠাৎ করে শুধু চারপাশে বিশৃঙ্খলা তৈরি হয়।’ আরেক প্রত্যক্ষদর্শী মাহদি আল-ওয়াজনি বলেন, হামলাকারী একটি ‘হান্টিং রাইফেল’ বহন করছিল।

পুলিশ প্রধান সোরেন থমাসেন জানান, হামলার সঙ্গে সংশ্লিষ্টতায় গ্রেপ্তার ব্যক্তির বয়স ২২ বছর। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কিন্তু সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড