,

ক্রেতা সংকট পশুর হাটে, হতাশ বিক্রেতারা

news-image

গোবিন্দ দেব,জগন্নাথপুর প্রতিনিধি : আর কদিন বাদেই ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঐতিহ্যবাহী জগন্নাথপুর পৌরসভার এলিপ্যাটে গরুর হাট ময়দানে প্রতি রোববার সকাল থেকে মধ্য রাত অবধি বসে এই হাট।

গত তিন দফায় সিলেট-সুনামগঞ্জের জগন্নাথপুর বন্যা পরিস্থিতির কারণে ক্রেতা কম হওয়ায় হতাশ বিক্রেতারা। হাটে পর্যাপ্ত কোরবানির পশু থাকলেও বন্যার কারণে ক্রেতা কম বলছেন বিক্রেতারা।

গত ১৭ জুন থেকে শুরু হওয়া বন্যা পরিস্থিতিতে পৌর গরুর হাটের মাঠটি পানিতে ডুবে যাওয়ার কারণে ১৯ ও ২৬ জুন রোববার ঠিকমত হাট পরিচালনা করতে পারেনি পৌর কর্তৃপক্ষ। তবে ঈদ খুব সন্নিকটে আসায় আজ সকাল থেকেই প্রথম বসে পশুর হাট বিভিন্ন স্থানের বিক্রেতারা কোরবানির পশু নিয়ে হাজির হয়েছেন হাটে।

জগন্নাথপুর সরজমিনে পৌরসভার এলিপ্যাট গরুর হাটে গিয়ে দেখা যায়, সুনামগঞ্জ জগন্নাথপুরে দেশের বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা গরু, বিভিন্ন কোরবানি যোগ্য পশু নিয়ে এসেছেন হাটে। সেই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ক্রেতারাও হাটে এসেছেন। হাটে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

 

জগন্নাথপুর উপজেলার ইকড়ছই গ্রামের ইকবাল পশুর হাট ইজারাদার হোসেন ভুঁইয়া বলেন, বন্যার কারণে এ বছর কোরবানির পশুর হাটে মানুষ কম, দূর-দূরান্তে গরু নিয়ে এসেছেন, সঠিক দাম পাচ্ছে না তারা।

জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের চনক আলী বলেন, হাটের সবচেয়ে বড় গরুটি নিয়ে এসেছি বিক্রির জন্য। আমি দাম হাঁকছি এক লাখ টাকা তবে বন্যার কারণে বাজারে ক্রেতা কম। ৫০ হাজার টাকা বলছেন ক্রেতারা।

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গ্রামের গরু বিক্রেতা কামাল হোসেন বলেন, বন্যায় গরুর অবস্থা খারাপ। খাবার-দাবার ঠিক দিতে পারি নাই, ক্রেতাও কম। এবার আমাদের অনেক লস হবে।

জগন্নাথপুর পৌরসভার বাসিন্দা আকলাক মিয়া জানান, গরু বিক্রি করতে হাটে নিয়ে এসেছিলাম। কিন্তু বন্যার কারণে বাজারের যে অবস্থা, সেজন্য বাড়ি ফেরত নিয়ে যাচ্ছি।

হাটে ইজারা আদায়কালে জগন্নাথপুর পৌরসভার প্রকৌশলী শতিষ গোষ্ঠীমী বলেন, কয়েক বছর ধরে বাজারটিতে পৌর কর্তৃপক্ষ ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে কম রেটে ইজারা আদায় করছে। বন্যা পরিস্থিতির জন্য এবার হাটে ক্রেতা কম।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সকাল থেকে পশুর হাটে আমাদের টহল পুলিশ রয়েছে। আমি নিজেও টহল দিচ্ছি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর