,

ভোটাধিকার প্রতিষ্ঠা ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রোববার বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যাকবলিত সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রামে বন্যাদুর্গত নারী ও শিশুদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারী ও শিশুদের মধ্যে অর্থ সহায়তা তুলে দেওয়ার আগে আরও বক্তব্য দেন- নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সদস্য সাবেক এমপি বিলকিস ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট পাবেল চৌধুরীসহ স্থানীয় নেতারা।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা দেশে একটি নির্বাচন দেখতে চাই। ২০১৮ সালের নির্বাচনে আপনারা বললেন একজনও ভোট দিতে পারেননি। কারণ, সেদিন দিনের ভোট রাতে হয়েছে। অথচ ভোট আপনার নাগরিক অধিকার। যেদিন আপনারা ভোট দিতে পারবেন সেদিনই আমরা নির্বাচনে অংশ নেবো। যেদিন আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো সেদিন আমরা ভোটে অংশ নেবো।’

তিনি আরও বলেন, ‘আমার-আপনার নেত্রী খালেদা জিয়ার গৃহবন্দী। তার অবর্তমানে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশকে তার নিজের জায়গায় আনতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তার আগে কোনো নির্বাচন নয়, এই সরকারের অধীনে নয়, এই নির্বাচন কমিশনের অধীনে নয়।’

দলের অবস্থান তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘নিরপেক্ষ সরকারের দাবি যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। দেশের জনগণ যখন ভোট দিতে পারবে সেই নির্বাচনে জনগণের দল হিসেবে বিএনপি অংশ নেবে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। এই দলের প্রতিষ্ঠাতা সর্বকালের শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছিলেন। তার এই আদর্শের লড়াই চলছে, চলবে।’

শাল্লার মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবে উল্লেখ করে গয়েশ্বর আরও বলেন, ‘আপনাদের এখানে একটি ঘটনা (হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা) ঘটেছিল। তখন দলের পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। এরপর কিন্তু নিপুণ রায়কে ৮৩ দিন কারাগারে থাকতে হয়েছে। এরপরও আপনাদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো। আপনাদের নেতা তারেক রহমানও এই প্রতিশ্রুতি দিয়েছেন। সেই অনুযায়ী, বন্যা শুরুর পর থেকে বিএনপির একের পর এক ত্রাণ টিম আসছে। এই অঞ্চলে আজ রোববারও বিএনপির ১০টি টিম ত্রাণ কাজ করছে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না