,

এবার আরাফাত দিবসে খুতবা প্রচার হবে বাংলাসহ ১৪ ভাষায়

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র হজ উপলক্ষে এ বছর আরাফাত দিবসের খুতবা বাংলাসহ মোট ১৪টি ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে। এ বছর বাংলা, ইংরেজি, ফরাসি, চীনা, মালয়, উর্দু, ফারসি, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল ভাষায় অনুবাদ হবে। গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার হয়েছিল।

আরাফাতের খুতবার লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরের মতো সম্প্রচারিত হবে। এ বছর খুতবা সারা বিশ্বের প্রায় ২০ কোটি মানুষের কাছে পৌঁছাবে।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইস এসব তথ্য জানান। সৌদি আরব সরকারের বরাত দিয়ে আরব নিউজের এক খবরে এ কথা বলা হয়েছে।

শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেন, সৌদি সরকার মসজিদে নববি ও মসজিদুল হারামের পরিষেবার উন্নয়নে নানা সহায়তা দিচ্ছে।

আরব নিউজের খবরে জানা যায়, গত বছর ইংরেজি, ফরাসি, মালয়, উর্দু, ফারসি, রুশ, চীনা, বাংলা, তুর্কি ও হাউসা ভাষায় অনুবাদ আকারে খুতবা সম্প্রচার করা হয়েছিল। এবার সে তালিকায় নতুন করে স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল যুক্ত হয়েছে।

অনুবাদ করে খুতবা প্রচারের প্রথম বছরে ১০ লাখ মানুষ উপকৃত হয়েছে। দ্বিতীয় বছরে ১ কোটি ১০ লাখ, তৃতীয় বছরে ৫ কোটি, চতুর্থ বছরে ১০ কোটি মানুষের কাছে খুতবা পৌঁছেছে। ১৪ ভাষায় প্রচারের কারণে এ বছর সারা বিশ্বের ২০ কোটি লোকের কাছে পৌঁছাবে এ খুতবা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি