,

ভোজ্যতেলে ভ্যাট সুবিধা বাড়লো সেপ্টেম্বর পর্যন্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : ভোক্তাপর্যায়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পামওয়েল) দাম সহনীয় রাখতে এ পণ্যের ওপর মূল্যসংযোজন করের যে সুবিধা বিদ্যমান, সেটার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে। রোববার (৩ জুলাই) থেকে নতুন করে এ সুবিধার মেয়াদ আরও তিনমাস বাড়ানো হলো।

ভোজ্যতেলে বিদ্যমান এ ভ্যাট সুবিধার মেয়াদ ছিল গত ৩০ জুন পর্যন্ত।

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এমন সিদ্ধান্তের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের কাঁচামালের মূল্যবৃদ্ধি অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে ভোক্তাদের স্বার্থ বিবেচনায় এ সুবিধার মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমানে ভোজ্যতেলে শুধু আমদানিপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ আছে। আর উৎপাদন ও সরবরাহপর্যায়ে কোনো ভ্যাট দিতে হয় না ব্যবসায়ীদের। এ দুই স্তরে মোট ২০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। চলতি বছরের মার্চে প্রজ্ঞাপন জারি করে এ সুবিধা দেওয়া হয়।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বাড়তে থাকায় গত মার্চের মাঝামাঝি তিন ধাপে মূল্যসংযোজন কর (ভ্যাট) কমায় সরকার।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর