,

এবার বাংলাসহ ১৪ ভাষায় প্রচার হবে হজের খুতবা

news-image

পবিত্র হজ পালনের অন্যতম অনুষঙ্গ আরাফার খুতবা। মুসলমানদের কাছে এই খুতবার মহত্ত্ব অনেক। বরাবরের মতো এবারও এর লাইভ অনুবাদ প্রচার হবে।খুতবাটি মূলত আরবিতে পড়া হয়। অন্যান্য ভাষাভাষীদের সুবিধার্থে এবার ১৪টি ভাষায় অনুবাদ করে এটি প্রচার হবে। এতে করে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ এই খুতবা বুঝতে পারবে।

ভাষাগুলো হলো বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফারসি, ফরাসি, চীনা, মালয়, রুশ, তুর্কি, হাউসা, স্প্যানিশ, সোয়াহিলি ও তামিল।মসজিদুল হারামের মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আবদুর রহমান আল-সুদাইসির বরাতে আরব নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়।

গত বছর বাংলাসহ ১০ ভাষায় এ অনুবাদ সম্প্রচার হয়েছিল। এবার পঞ্চম বছরের মতো এটি সম্প্রচারিত হচ্ছে।২০২২ সালে পবিত্র হজ পালিত হবে ৮ জুলাই। হিজরি জিলহজ মাসের ৯ তারিখ হজের নির্ধারিত দিন। এদিন বিশ্ব মুসলিম উম্মাহ ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মিলনস্থল আরাফাতের ময়দানে উপস্থিত হন।

আরাফাতে অবস্থান করা হজের অন্যতম ফরজ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এসময় এখানে খুতবা পড়া হয় এবং যোহর ও আসরের নামাজ একত্রে পড়া হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড