,

ট্রেনের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর এক সাইট প্রকৌশলী জাবের খান জনি (২৪) ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে, ওইদিন বিকেলে জনি দুর্ঘটনার শিকার হন। তিনি বঙ্গবন্ধু রেল সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন কোম্পানির সাইট প্রকৌশলী হিসেবে কাজ করতেন। তার বাড়ি কালিহাতী উপজেলার খরশিলা গ্রামে।

জনির খালাত ভাই একই ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত সাইট প্রকৌশলী বিন জায়েদ জানান, বিকেলে কাজ শেষে কালিহাতী উপজেলার বিয়ারামারুয়া এলাকায় রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইলে কথা বলছিলেন। এসময় জামালপুরগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুত আহত হন। এতে তার পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে বলেন। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সাকলাইন জানান, ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড