,

আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সর্বশেষ শুক্রবার (১ জুলাই) মাদারীপুরের লায়লা আক্তার মক্কায় মারা যান। তার বয়স ৫১ বছর। লায়লা আক্তারের পাসপোর্ট নম্বর ইজি০০৬১০১৭।

এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১১ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ সাতজন ও নারী চারজন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, হজ ফ্লাইট শুরু হওয়ার পর গতকাল শনিবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী। এ পর্যন্ত ১৪৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেছেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন। ১৪৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮২টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৫৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১০টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড