,

চাল আমদানির অনুমতি পেল ৯৫ কোম্পানি

news-image

নিজস্ব প্রতিবেদক : দাম স্থিতিশীল রাখতে শুল্ক কমিয়ে প্রথম দফায় ৯৫টি প্রতিষ্ঠানকে ৪ লাখ ৯ হাজার টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার ওই প্রতিষ্ঠানগুলোকে ১১ আগস্টের মধ্যে চাল আমদানি করতে বলা হয়েছে আমদানি করা চালের পরিমাণ গুদামজাত ও বাজারজাতের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানাতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২২ জুন থেকে ৩১ অক্টোবরের মধ্যে আমদানি করা চালের ওপর শুল্ক ৬২ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ দশমিক ৭৫ শতাংশ করেছে। তবে প্রতিটি চালান আমদানির সময় খাদ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছেন, যে ব্যাগে করে চাল আমদানি করা হবে, সেই একই ব্যাগে করে ব্যবসায়ীদেরকে চাল বিক্রি করতে হবে।

৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টি মোট ১ লাখ ৭০ হাজার টন আমদানির অনুমতি পেয়েছে। এ ছাড়া দুটি প্রতিষ্ঠান ২৫ হাজার টন করে, তিনটি ২০ হাজার টন করে এবং বাকিগুলো বিভিন্ন পরিমাণ চাল আমদানির অনুমতি পেয়েছে।

গতকাল রাজধানীর বাজারগুলোতে চিকন চাল বিক্রি হয়েছে কেজিপ্রতি ৬৪ থেকে ৮০ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, এক মাসে চালের দাম ৯ শতাংশ বেড়েছে। তবে মোটা চালের দাম গত মাসে অপরিবর্তিত ছিল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই ফসলি মৌসুমে (আউশ ও আমন) কৃষকরা ১ দশমিক ৭৯ কোটি টন ধান পেয়েছেন।

রাইস মিল মালিকদের মতে, দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমের কিছু অংশে বন্যা ও প্রতিকূল আবহাওয়ার নেতিবাচক প্রভাব ধানের ফলনে পড়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড