,

রাজধানীতে গাছ থেকে পড়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পরিবাগের স্টাফ কোয়ার্টারে আমগাছ থেকে পড়ে মো. আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত পৌনে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের সহকর্মী ইমরান হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে শাহবাগ পরিবাগের স্টাফ কোয়ার্টারে আম গাছে ওঠেন আব্দুর রাজ্জাক। হঠাৎ করে তিনি আম গাছ থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি জামালপুর জেলার সদর উপজেলায়। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে পরিবাগের স্টাফ কোয়ার্টারে থাকতেন। তিনি ডানকান ব্রাদার্স বাংলাদেশ লিমিটেডের ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর