,

আরাফাতের খুতবার লাইভ অনুবাদ বাংলাসহ ১৪ ভাষায়

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র হজ উপলক্ষ্যে দেওয়া আরাফাত দিবসের খুতবাটি এবার বাংলাসহ মোট ১৪টি ভাষায় লাইভ অনুবাদ প্রচার করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার।

শ্রোতাদের কাছে সংযম ও সহনশীলতার বার্তা সহজে পৌঁছে দিতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরব নিউজ এই খবর জানিয়েছে।

অনুবাদের তালিকায় থাকা ভাষাগুলো হলো-ইংরেজি, বাংলা, ফরাসি, মালয়, উর্দু, ফার্সি, রুশ, চীনা, তুর্কি, হাউসা, স্প্যানিশ, ভারতীয়, সোয়াহিলি এবং তামিল।

দুই পবিত্র মসজিদ-বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি আবদুল রহমান আল-সুদাইস বলেছেন, সৌদি কর্তপক্ষ মসজিদে নববী এবং গ্র্যান্ড মসজিদের পরিষেবার উন্নয়নে সীমাহীন সহায়তা দিচ্ছে।

আল-সুদাইস বলেন, আরাফাতের খুতবাটির লাইভ অনুবাদ এবার পঞ্চম বছরে পদার্পণ করছে। আরবি ছাড়াও খুতবাটি এ বছর আরও ১৪টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে।

গতকাল বৃহস্পতিবার সৌদির আল-নিমরা মসজিদে লাইভ অনুবাদ সাইটের একটি মিডিয়া সফরের পর প্রেসিডেন্সির সদর দপ্তরে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড