,

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষে জিলহজ মাসের চাঁদ দেখতে আজ সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (৩০ জুন) ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (রোববার-১০ জিলহজ) ঈদুল আজহা উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে ১ জুলাই শুক্রবার জিলকদ মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, সেক্ষেত্রে দেশে ঈদ উদযাপিত হবে ১১ জুলাই (সোমবার)।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দেখা গেছে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

পবিত্র জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব পবিত্র ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। আর জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই পালিত হবে হজ।

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও হংকংয়ে আগেই পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। এই দেশগুলোতে চাঁদ দেখা যায়নি বলে সেখানে আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে।

 

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির