,

ইউপি সদস্যকে গুলি করে হত্যা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে ফয়েজুর রহমান ওরফে ডা. ফয়েজ (৫৪) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের কম্বুল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

ডা. ফয়েজ রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নের তেবাড়ীয়া গ্রামের হামিদ বিশ্বাসের ছেলে। তিনি পল্লী চিকিৎসকের পাশাপাশি পাট্টা ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গত নির্বাচনে তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। এর আগেও তাকে একবার গুলি করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আজ সন্ধ্যা ৭টার দিকে পাট্টা ইউনিয়নের বাহের মোড় থেকে অটোভ্যানে বাসায় ফেরার পথে কম্বুল মাঠের মধ্যে পাটক্ষেত থেকে অস্ত্রধারীরা এসে তাকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।’

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি