,

এবার বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতেও মোটরসাইকেল নিষিদ্ধ হচ্ছে!

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর পর এবার দেশের প্রথম এক্সপ্রেসওয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কেও (ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মোটরসাইকেল নিষিদ্ধের কথা ভাবছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। ইতোমধ্যে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার প্রস্তাবও পাঠিয়েছে সংস্থাটি।

আজ বুধবার রাজধানীর সড়ক ভবনে সওজের সঙ্গে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান সওজের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার প্রস্তাব পাঠিয়েছি। তবে সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল করতে পারবে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিষিদ্ধ করার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সওজের প্রধান প্রকৌশলী।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন সবার জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়। তবে বিপুলসংখ্যক মোটরসাইকেল চলাচলের কারণে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ২৭ জুন ভোর ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না