,

আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন!

news-image

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট মা হতে চলেছেন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করে সন্তান আগমণের সুখবর দেন অভিনেত্রী। এ খবরে গোটা বলিউড যেন রীতিমতো চমকে যায়। ঠিক সেই সময়েই নেটপাড়ায় রণবীর কাপুরের আরেকটি খবর ভাইরাল হয়। তা হলো-আলিয়া রণবীরের প্রথম স্ত্রী নন!

ইন্ডিয়া টাইমসসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, প্রায় তিন বছর ধরে প্রেম করে চলতি বছরের ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া। কিন্তু আলিয়ার আগে আরেক নারীকে বিয়ে করেন রণবীর! আর এই বিয়ের খবর অভিনেতা নিজেই জানিয়েছেন।

সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে এমনই এক বোমা ফাটান রণবীর। ভারতীয় সংবাদমাধ্যমকে অভিনেতা জানান, ‘আমার বাড়ির নিরাপত্তারক্ষী একদিন আমাকে জানায়, এক নারী এসে আমার বাড়ির গেটকে বিয়ে করেছে। সেই নারী পুরোহিত নিয়ে এসেছিল। গেটের মধ্যে তিলক ও ফুলমালা পরিয়ে বিয়ে করেছে! গোটা ঘটনা অবাক করার মতো। তবে ইচ্ছে রয়েছে আমার প্রথম স্ত্রীর সঙ্গে একবার দেখা করার!’

গতকাল সকালে ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন আলিয়া। তার ছবির ক্যাপশনেই বাজিমাত করেছেন অভিনেত্রী। ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, ‘আমাদের সন্তান…শিগগিরই আসছে।’

এই পোস্টের পর আলিয়া-রণবীর দম্পতির পরিবারে নতুন সদস্যের আগমন হতে চলেছে, সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। তারপর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন দুজনে। কেউ কেউ আবার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে সাবধানে থাকারও পরামর্শ দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড